খাদিমনগরে ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট সদর উপজেলার ৩ নং খাদিমনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে ধূপাগোলে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।
৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হানিফ আলীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান এর পরিচালনায় মাহফিলে উপস্থিত ছিলেন খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুস সালাম, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ মোক্তার হোসেন, সাবেক সভাপতি মোস্তফা মুন্সি, ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ সোনাফর আলী, মোঃ ছোয়াব আলী, সদর উপজেলা যুবলীগ নেতা আব্দুল হক, সদর উপজেলা যুবলীগ নেতা মোঃ জাবের হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ আব্দুল হক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মঞ্জিল আহমদ, শামীম খান, ছামাদ আহমদ প্রমুখ।
মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফিজ শামীম সাজ্জাদ।
Related News
সিলেটে রাজপথ চাঙা করতে এডভোকেট শামসুজ্জামান জামানকে মাঠে নামানোর দাবি: আব্দুল মালেক
সিলেট নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে নাশকতা, জ্বালাও-পোড়াও ও ভাঙচুরের অপচেষ্টা রুখতে সিলেটে বিএনপিরRead More
সিলেট সদর উপজেলায় জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ
সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তন আনতে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এবং বিদ্যমান চিকিৎসাপ্রতিষ্ঠানের সক্ষমতাRead More

