কৃষিবিদ কাজী মজিবুর রহমানের পিএইচডি ডিগ্রি লাভ
কৃষিসম্প্রসারণ অধিদপ্তর সিলেট আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ কাজী মজিবুর রহমান পিএইচডি ডিগ্রি লাভ করেছেন।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্ল্যান্ট প্যাথলজি এন্ড সীড সায়েন্স বিভাগ থেকে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। তার পিএইচডি গবেষণার বিষয় ছিল ‘সাইট্রাস ক্যানকার ডিজিস ইন সিলেট রিজিওন : এপিডেমিওলজি, কোয়ালিটি ডিগ্রেডেশন এন্ড ম্যানেজমেন্ট অ্যাপরোচেস’।
গত ১৪ নভেম্বর সোমবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর পূর্বে বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ অনুষদীয় কার্যনির্বাহী কমিটির সভা, একাডেমিক ও সিন্ডিকেট সভায় তাকে পিএইচডি ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
Related News
ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি অ্যাওয়ার্ড পেলেন সিলেটের সাংবাদিক মাহবুব আহমদ
বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ড. মুহাম্মদ শহীদুল্লাহ’র ১৪১তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননাRead More
সিলেটের বাদেয়ালী গুচ্ছগ্রামে মাদ্রাসার আবাসিক ছাত্রকে বলাৎকারে প্রিন্সিপাল গ্রেপ্তার
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালী গুচ্ছগ্রামে মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানাধীন ‘জামেয়া ইসলামীয়া দারুসRead More

