সড়ক দুর্ঘটনায় সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের শিক্ষার্থী নিহত
সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বরে জৈন্তিয়া গেইট এলাকায় বেপরোয়া লেগুনা (ক্যারিক্যাব) গাড়ির ধাক্কায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত শিশুশিক্ষার্থী ইউসুফ আহমদ (৭) জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ও কানাইঘাট উপজেলার মানিকগঞ্জে বাউর ভাগপূর্ব গ্রামের সৌদিআরব প্রবাসী বুলবুল আহমেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাস্তা পারাপারের সময় জাফলংগামী লেগুনা (সিলেট ছ ১১-২২৪৬) গাড়ি ধাক্কা দিলে ইউসুফ গুরুতর আহত হয়। পরে তাঁকে মুমূর্ষু অবস্থায় সিএমএইচে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইউসুফ স্কুল শেষে তার মায়ের সঙ্গেই বাড়ি ফিরছিলো। কিন্তু রাস্তা পারাপারের সময় দ্রুতগামী লেগুনা গাড়ি কেড়ে নিলো তার প্রাণ।
Related News
জাতীয় সংসদে বঞ্চিত সিলেটবাসীর উন্নয়নের বিষয়ে সিলেটের মন্ত্রী ও এমপিদের কথা বলতে হবে ..অধ্যাপক এম শফিকুর রহমান
সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদে বঞ্চিতRead More
ঘনঘন বিদ্যুৎ লোডশেডিংয়ের প্রতিবাদ ও সিলেটের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আগামী সোমবার সিলেট কোর্টপয়েন্টে বিভাগ গণদাবি পরিষদের সভা
ঘনঘন বিদ্যুৎ লোডশেডিংয়ের প্রতিবাদ ও সিলেটের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আগামী সোমবার সভা সিলেট কোর্টপয়েন্টেRead More

