বিশ্ববিদ্যালয়গুলোকে র্যাংকিংয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
বিশ্ব-ব্যবস্থার বাইরে না থেকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে র্যাংকিংয়ে গুরুত্ব দিতে আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার (২২ আগস্ট) বিকালে রাজধানীর ডেফোডিল ইনস্টিটিউট অব আইটি আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে আরও প্রো-অ্যাক্টিভ হতে হবে। অনেকেই বলেন র্যাংকিং দিয়ে কিছু হবে না। বিশ্ব-ব্যবস্থায় থাকার দরকার আছে। কারণ আপনি বিশ্ব-ব্যবস্থার বাইরে না। আপনি যদি বিশ্ব-ব্যবস্থার বাইরে না হন তাহলে বিশ্ব-ব্যবস্থায় উচ্চশিক্ষার মান নির্ণয়ের ব্যবস্থা থেকে থাকে তাহলে সে ব্যবস্থার বাইরে নিজেকে রাখতে পারবেন না। সেই ব্যবস্থার অংশ হিসেবে থাকতে হবে। আপনি হয় তো সেই ব্যবস্থার পেছনে থাকতে পারেন, আপনার চেষ্টা হতে হবে আপনি সামনে কীভাবে যাবেন।
Related News
অবশেষে পরিচয় পাওয়া গেল শূন্যরেখায় ঘোরা বৃদ্ধের
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক ভারতীয় মুসলিম বৃদ্ধকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। কয়েকদিনRead More
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More

