ওসমানী বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ১০টি স্বর্ণবার উদ্ধার
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ১০টি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে কাতারের দোহা থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটের আবর্জনার ট্রলি স্ক্যান করে বারগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৬ গ্রাম। যার আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা বলে জানিয়েছেন রাজস্ব কর্মকর্তারা। তবে, এরসঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রাজস্ব কর্মকর্তা নাজ্জাসি পারভেজ জানান, তাদের কাছে আগেই তথ্য ছিলে এই ফ্লাইটে স্বর্ণ আসতে পারে। তাই, বিমান অবতরণের পর সব যাত্রীদের তল্লাশি করা হয়। কোনো যাত্রীর কাছে কিছু পাওয়া যায়নি। যাত্রীরা বেরিয়ে যাওয়ার পর বিমানের ময়লার ঝুড়ি স্ক্যান করে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান এই কর্মকর্তা।
Related News
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা করলেন, শাহ মুনিম
বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও অধিকার রক্ষায় কাজ করা সংগঠন বাংলাদেশ প্রবাসী কল্যাণRead More
মার্শাল আর্টে মেডেল জয়ী মারিয়া ও রেসিকাকে পূর্ব চৌকিদেখী সমাজ কল্যাণ সমিতির সংবর্ধনা
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ মার্শাল আর্ট ইভেন্টে জেলা পর্যায়ে গোল্ড মেডেল ও বিভাগীয় পর্যায়ে সিলভারRead More

