আশফাক আহমদের রোগমুক্তি কামনায় সদর উপজেলা স্পোর্টস একাডেমির দোয়া মাহফিল
সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, সদর উপজেলা স্পোর্টস একাডেমি, সিলেটের প্রধান উপদেষ্টা করোনা আক্রান্ত আলহাজ¦ আশফাক আহমদের রোগমুক্তি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ জুলাই) সদর উপজেলা স্পোর্টস একাডেমি, সিলেটের উদ্যোগে শহরতলির সিরাজুল ইসলাম আলিম মাদরাসা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন সিরাজুল ইসলাম আলিম মাদরাসার শিক্ষক ও মসজিদের ইমাম ও খতিম মাওলানা মুজাহিদ উদ্দিন। দোয়ায় করোনা আক্রান্ত আলহাজ¦ আশফাক আহমদের দ্রæত রোগমুক্তি কামনা ও দীর্ঘ নেক হায়াত কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ¦ শামসুল ইসলাম, সদর উপজেলা স্পোর্টস একাডেমি, সিলেটের সাধারণ সম্পাদক সাংবাদিক ওলিউর রহমান, কোষাধ্যক্ষ জামিল আহমদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুর রব, সহ- তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শরীফ উদ্দিন মামুন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রুমান মাইকেল, কার্যকরি কমিটির সদস্য আল আমিন, রুকন উদ্দিন রুবেল, ছাদিকুর রহমান, সদরুল আমিন, মোহাম্মদ আব্দুল্লাহ, ইসলাম উদ্দিন, মো. আব্দুল্লাহ, জসিম আহমদ, জামাল আহমদ প্রমুখ।
Related News
Unity Travels Group-এর উদ্যোগে সিলেট ট্যুরিস্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটের পর্যটন ও ট্রাভেল সেক্টরে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সমন্বিতভাবে কাজ করার লক্ষ্যে Unity TravelsRead More
মোগলাবাজারে ‘সম্মিলিত চ্যারিটি কাউন্সিল’-এর উদ্যোগে ৫ম বারের মতো বিনামূল্যে বয়স্ক স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: সিলেটের মোগলাবাজার থানাধীন রেঙ্গা হাজীগঞ্জ বাজারস্থ কিংডম পার্টি সেন্টারে ‘সম্মিলিত চ্যারিটি কাউন্সিল’-এর উদ্যোগেRead More

