সাবেক মেয়র কামরান স্মরণে সিলেট ফাউন্ডেশনের সভা ও দোয়া মাহফিল
সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ( ১৪ জুন ) দুপুরে নগরীর রিয়াজুল জান্নাহ মাদ্রাসার হল রুমে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বন্দরবাজার কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন।
সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান মইনুল ইসলাম আশরাফী’র সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এম রায়হান হুসেন, ক্বারী আবু বকর, শফি আহমদ, মাসুদ রানা, আলী হুসেন আনিস, সালমান, মুজাম্মিল, নওসাদ, জমসেদ, ইউসুফ, বুরহান, রশিদ, ইমরান প্রমুখ। অনুষ্ঠানে রিয়াজুল জান্নাহ মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সিলেট ফাউন্ডেশনের মহাসচিব খাইরুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, সিলেটবাসীর সুখে-দুঃখে দলমতের উর্ধ্বে উঠে পাশে থেকে সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান আমৃত্যু কাজ করে গেছেন। দেশের উন্নয়ন, সমাজ ও মানুষের কল্যাণে তিনি নিঃস্বার্থে যে ভাবে ভূমিকা রেখেছেন তাঁর কর্মের সুফল হিসেবে জনতার কামরানকে সিলেটবাসী কখনো ভুলবে না।
বক্তারা বলেন, কর্মগুণে বদর উদ্দিন আহমদ কামরান আজীবন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। তাঁর এ শূন্যতা সহজে পুরণ হবার নয়।
« জনি দুর্দান্ত অভিনেতা, সবাই ভাবে তাকে চেনে : অ্যাম্বার হার্ড (Previous News)
Related News
কর্মচারিদের ন্যায্য দাবী আদায়ে সকল প্রচেষ্টা চালাবো, ড. মির শাহ আলম
বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র প্রেসিডেন্ট ড. মির শাহ আলমRead More
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

