তিন মাসের মধ্যে পাকিস্তানে নির্বাচন সম্ভব নয়: নির্বাচন কমিশন
পাকিস্তানের নির্বাচন কমিশন আগামী তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার বিষয়ে অসামর্থ্য প্রকাশ করেছে। এক্ষেত্রে সাংবিধানিক ও লজিস্টিক চ্যালেঞ্জের কথা উল্লেখ করেছে কমিশন।
মঙ্গলবার এনডিটিভি এ খবর জানায়।
এর আগে বিরোধীদের শান্ত করতে গত রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ঘোষণা দেন যে, আগামী তিন মাসের মধ্যে আগাম নির্বাচন দেবেন তিনি।
ওইদিন পাকিস্তানের পার্লামেন্টে ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন ডেপুটি স্পিকার। এর পরই পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভিকে পার্লামেন্ট ভেঙে দিতে বলেন ইমরান।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More
যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবি পরিষদ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

