সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা রেস্তোরা মালিক সমিতির অভিষেক সম্পন্ন
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা রেস্তোরা মালিক সমিতির অভিষেক সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৫) মার্চ ষ্টেশনরোডের একটি হোটেলের হল রুমে সমিতির পুনরায় নির্বাচিত সভাপতি হাজী আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা রেস্তোরা মালিক সমিতির সভাপতি খালেদ আহমদ। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা রেস্তোরা মালিক সমিতির আইন উপদেষ্টা অরুপ শ্যাম বাপ্পি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা রেস্তোরা মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুজ্জামান সিদ্দিকী মুক্তা, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা রেস্তোরা মালিক সমিতির উপদেষ্টা হাজী মিছবাহ উদ্দিন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন দক্ষিন সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হক শিপু, দক্ষিণ সুরমা উপজেলা রেস্তোরা মালিক সমিতির কোষাধ্যক্ষ আব্দুল মালিক লস্কর, সদস্য নুরুল আমিন।
উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা রেস্তোরা মালিক সমিতির সহ সভাপতি মোঃ তারেক আহমদ, ফারুক আহমদ, শরিফ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক মোঃ আলী আশরাফ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রাজা মিয়া, প্রচার সম্পাদক আব্দুল কাদির, সহ প্রচার সম্পাদক মনির হোসেন, দপ্তর সম্পাদক জাহেদ আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক আলী আহমদ, সমাজসেবা বিষয়ক সম্পাদক তপু আহমদ, নির্বাহী সদস্য এমদাদ হোসেন, মোঃ সালাউদ্দিন, আব্দুস শহীদ, টিপু আহমদ, রাসেল মিয়াসহ নবগঠিত কমিটির সকল সদস্যবৃন্দ।
অভিষেক অনুষ্ঠানে পচিশে মার্চের কালরাত্রিতে যারা শহিদ হয়েছন এবং মহান স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, রেস্তোরা ব্যবসা একটি সেবামূলক ব্যবসা। এ ব্যবসাকে সততার মাধ্যমে পরিচালিত করতে হবে। ভোক্তারা যাতে সবসময় সন্তুষ্ট থাকেন সে দিকে খেয়াল রাখতে হবে।
Related News
কান্দিগাঁওয়ের সাদিপুরে সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে গণসংযোগ
সিলেট সদর উপজেলা তাঁতিদলের সদস্য সচিব বাবুল হোসেনের নেতৃত্বে ছাত্রদল ও যুবদলের একাংশ নেতাকর্মীরা সিলেট-১Read More
গণভোট ও নির্বাচনে জনসচেতনতা সৃষ্টিতে সিলেট বেতারের কমিউনিটি ব্রডকাস্ট অনুষ্ঠিত
গণভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জনসচেতনতা সৃষ্টি ও জনসম্পৃক্ততা বাড়াতে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আয়োজনেRead More

