আমি কাউন্সিলর সাহেব হতে চাই না, জনগণের সেবক হতে চাই: গিয়াস উদ্দিন
সিলেট সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মোঃ গিয়াস উদ্দিন নিজের প্রার্থী হওয়ার কথা জানিয়ে তিনি ওয়ার্ডবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান বলে জানিয়েছেন।
আগামী নির্বাচনে সকলের দোয়া ও মতামতের ভিত্তিতে সিলেট সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ডকে পরিকল্পিত, পরিচ্ছন্ন, আধুনিক এবং একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান তিনি।
গতকাল গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এমন প্রত্যয় ব্যক্ত করেন সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মোঃ গিয়াস উদ্দিন।
তিনি আরও জানান- সিলেট সিটি কর্পোরেশনের সদ্য নতুন সংযুক্ত ৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়ে এলাকার রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়ন করে যাবেন।
তিনি বলেন- আমার ব্যক্তিগত চাওয়া-পাওয়ার কিছু নেই। এই এলাকার প্রতিটি মানুষকে আমি আমার নিজের পরিবারের সদস্য হিসেবে মনে করি। সুখ-দুঃখে তাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। এই ওয়ার্ডকে আমি পরিকল্পিতভাবে সাজাতে চাই। দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়ে সব কর্মকাণ্ড বাস্তবায়ন করতে চাই। আমি কাউন্সিলর সাহেব হতে চাই না, জনগণের সেবক হতে চাই। এ জন্য তিনি সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
গিয়াস উদ্দিন সদ্য বিলুপ্ত সিলেট সদর উপজেলার ৬ নং টুকের বাজার ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য ছিলেন।
Related News
সিলেটে রাজপথ চাঙা করতে এডভোকেট শামসুজ্জামান জামানকে মাঠে নামানোর দাবি: আব্দুল মালেক
সিলেট নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে নাশকতা, জ্বালাও-পোড়াও ও ভাঙচুরের অপচেষ্টা রুখতে সিলেটে বিএনপিরRead More
সিলেট সদর উপজেলায় জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ
সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তন আনতে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এবং বিদ্যমান চিকিৎসাপ্রতিষ্ঠানের সক্ষমতাRead More

