টিসিবি কার্ড সহ বিভিন্ন দাবিতে মেয়রের কাছে নারী কাউন্সিলরদের স্বারকলিপি
সিলেট সিটি করপোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলরগণ মেয়র আরিফুল হক চৌধুরী’র সাথে সাক্ষাৎ করেছেন। ২৩শে মার্চ দুপুর ২টার সময় সংরক্ষিত নারী কাউন্সিলরগণ সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর চৌধুরীর সাথে সিটি করপোরেশনে এই সাক্ষাৎ করেন। এ সময় নারী কাউন্সিলরগণ মেয়রের কাছে স্বারকলিপি প্রদান করেন।
এ সময় নারী কাউন্সিলররা বলেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, জনগনের কাছে আমাদের জবাবদিহি করতে হয়। কাউন্সিলর হিসেবে আমরা উন্নয়ন কার্যক্রমসহ যত সরকারি বরাদ্দ আসে আমরা তা থেকে সব সময় বঞ্চিত হচ্ছি। আমরা আমাদের নিজ নিজ ওয়ার্ডের টিসিবি কার্ডসহ সকল সরকারি বরাদ্দের দাবি জানিয়েছি পাশাপাশি আমাদেরকে উন্নয়ন কার্যক্রমে আরো ও বরাদ্দের দাবি জানিয়েছি।
মেয়রের সাথে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা ১.২.৩( সংরক্ষিত ১), এডভোকেট কুলসুমা বেগম পপি ৪.৫.৬( সংরক্ষিত ২) মোছাঃ রেবেকা বেগম ৭.৮.৯( সংরক্ষিত ৩), শাহানা বেগম শানু ১৩.১৪.১৫ ( সংরক্ষিত ৫), শাহানারা বেগম ১৬.১৭.১৮ ( সংরক্ষিত ৬) নাজনীন আকতার কনা ১৯.২০.২১ ( সংরক্ষিত ৭), এডভোকেট রোকসানা বেগম শাহানাজ ২৫. ২৬.২৭ ( সংরক্ষিত ৯)।
« লিডিং ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটির নতুন কমিটি গঠন (Previous News)
Related News
অপরিকল্পিত খাল খনন কর্মসূচি প্রত্যাহারের দাবিতে কান্দিগাঁও ইউনিয়নের দর্শায় কৃষকদের প্রতিবাদ সভা
সুরমা নদী থেকে দর্শা মৌজার মধ্য দিয়ে পরিকল্পিত খাল খননের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সরব হয়েRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যেRead More

