বঙ্গবন্ধু অনুপ্রেরণার বাতিঘর তার কারনেই আমরা আজ স্বাধীন জাতি, অধ্যক্ষ সুজাত আলী রফিক
সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ, অধাপক সুজাত আলী রফিক বলেছেন, বঙ্গবন্ধু অনুপ্রেরণার বাতিঘর তার কারনেই আমরা আজ স্বাধীন জাতি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে আমরা পেয়েছি মুক্তির সুখ। পুরো জাতিকে স্বাধীনতার বীজমন্ত্র শোনিয়েছিলেন তিনি। ঘোষণা করেছিলেন, ‘রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব।’ তিনি বলে ছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম।’ তাঁর তর্জনীর তীরে জেগে ওঠেছিলো সাত কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার মানচিত্র। আঙুলের ইশারায় পুরো জাতিকে এক করে বজ্রকণ্ঠের ঘোষণায় ছিনিয়ে এনেছিলেন স্বাধীনতা। অন্ধকারে নিমজ্জিত বাংলার মানুষকে এনে দিলেন স্বাধীনতার রক্তিম সূর্য। এনে দিলেন বিশ্বের বুকে গর্বিত পরিচয়, একটি স্বাধীন ভূখণ্ড, একটি পতাকা, একটি মানচিত্র, জাতীয় সংগীত ও সংবিধান। বঙ্গবন্ধু বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছেন। তাঁর স্বপ্ন ছিল বাংলাদেশ আত্মনির্ভরশীল হবে। মানুষ দু’বেলা খাবার পাবে। মাথার ওপর চাল থাকবে। তরুণ প্রজন্ম শিক্ষিত হবে। সব মানুষের কর্মসংস্থান ও সুস্বাস্থ্য থাকবে। সমাজে থাকবে সংহতি। এমন উন্নত বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে নানা উন্নয়ন কর্মকাণ্ড বঙ্গবন্ধু স্বাধীনতার পর থেকেই শুরু করেন। বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করছেন তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশকে মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশে পরিনত করতে ৪১ সালের ভিশিন দিয়েছেন। সেই ভিশন বাস্তবায়নে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেলে সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদ আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁতা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল মনাফ এর সভাপতিত্বে ও সচিব তপন মজিমদার ও আমির আহমদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ডা. খলিলুর রহমান, দরগাহ হযরত শাহজালাল (রহ.) এর মাজারের মোতাওয়াল্লী সরেকওম ফতেহ উল্লাহ আল আমান, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা এম উস্তার আলী, যুবলীগ নেতা মোঃ দুলাল মিয়া, বিশিষ্ট মুরব্বী আব্দুল কাদির, হানিফ আলী, ইউপি সদস্য মুহিবুর রহমান, খুশতেরা বেগম, কাছা মিয়া, সাবাজ আহমদ, ইউসুফ আলী, এস এম আব্দুল্লাহ আল মামুন, মুক্তাদির আহমদ, মোজাম্মিল হোসেন প্রমূখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Related News
সিলেটে ‘বিভাগীয় পাঠক সমাবেশ’ অনুষ্ঠিত একজন সন্তান যদি মানবিক সন্তান হয়ে ওঠে, সেটি পরিবার এবং সমাজের জন্য সবচেয়ে বড় সম্পদ, সচিব কানিজ মওলা
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা বলেছেন, একজন সন্তান যদি মানবিক সন্তান হয়ে ওঠে, তবেRead More
সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্য রক্ষা ও জননিরাপত্তা সুসংহত করতে সিলেটবাসী আর চুপ করে থাকবে না, অধ্যাপক শফিকুর রহমান
গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট অধ্যাপক শফিকুর রহমান বলেছেন, সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্য রক্ষা এবংRead More

