Thursday, March 3rd, 2022
একটি মেধাবী জাতি ও সমৃদ্ধশালী দেশ গঠনে সরকার গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন করে যাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, একটি মেধাবী জাতি ও সমৃদ্ধশালী দেশ গঠনে আওয়ামী লীগ সরকার গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন ও দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মাণ ও শিক্ষার সহায়ক পরিবেশ সৃষ্টি করা হয়েছে। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দ্যাশ্যে বলেন, জীবনের লক্ষ্য ঠিক করে এগিয়ে যেতে হবে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ আজ একটি উন্নত রাষ্ট হিসাবে বিশ্বের দরবারে পরিচিত লাভ করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশেকে সঠিক নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।Read More
বঙ্গবন্ধু অনুপ্রেরণার বাতিঘর তার কারনেই আমরা আজ স্বাধীন জাতি, অধ্যক্ষ সুজাত আলী রফিক
সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ, অধাপক সুজাত আলী রফিক বলেছেন, বঙ্গবন্ধু অনুপ্রেরণার বাতিঘর তার কারনেই আমরা আজ স্বাধীন জাতি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে আমরা পেয়েছি মুক্তির সুখ। পুরো জাতিকে স্বাধীনতার বীজমন্ত্র শোনিয়েছিলেন তিনি। ঘোষণা করেছিলেন, ‘রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব।’ তিনি বলে ছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম।’ তাঁর তর্জনীর তীরে জেগে ওঠেছিলো সাত কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার মানচিত্র। আঙুলের ইশারায় পুরো জাতিকে এক করে বজ্রকণ্ঠের ঘোষণায় ছিনিয়ে এনেছিলেন স্বাধীনতা। অন্ধকারে নিমজ্জিত বাংলার মানুষকে এনে দিলেন স্বাধীনতার রক্তিম সূর্য।Read More
সিলেটে শপথ নিলেন ১৫ ইউপি চেয়ারম্যান
সিলেট জেলার দক্ষিণ সুরমা, ওসমানীনগর, বিশ্বনাথ, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার নবনির্বাচিত ১৫ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান তাদের শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপ-পরিচালক মামুনুর রশীদ ও দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার উপস্থিত ছিলেন। শপথ গ্রহণকারী চেয়ারম্যানরা হলেন- দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. একরামুল হক, তেতলী ইউনিয়নের মো. অলিউর রহমান, বিশ্বনাথ উপজেলা লামাকাজী ইউনিয়ন পরিষদের মো. কবির হুসেন (ধলা মিয়া), খাজাঞ্চি ইউনিয়নের আরশ আলী, ওসমানীনগরRead More

