সিলেটে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতার মাস বরণ
সিলেটে শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় বরণ করা হলো স্বাধীনতার মাস মার্চকে। স্বাধীনতার মাসকে স্বাগত জানিয়ে সিলেটের জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করা হয়েছে।
মঙ্গলবার (১ মার্চ) সকালে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
এছাড়া মুক্তিযোদ্ধা, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা, বিভিন্ন কার্যালয়ের শীর্ষ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
Related News
সিলেটে রাজপথ চাঙা করতে এডভোকেট শামসুজ্জামান জামানকে মাঠে নামানোর দাবি: আব্দুল মালেক
সিলেট নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে নাশকতা, জ্বালাও-পোড়াও ও ভাঙচুরের অপচেষ্টা রুখতে সিলেটে বিএনপিরRead More
সিলেট সদর উপজেলায় জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ
সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তন আনতে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এবং বিদ্যমান চিকিৎসাপ্রতিষ্ঠানের সক্ষমতাRead More

