পশ্চিম দর্শা আদর্শ স্পোর্টিং ক্লাবের নাইট মিডবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল সম্পন্ন
সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের পশ্চিম দর্শা আদর্শ স্পোর্টিং ক্লাবের ২ য় মিনি মিডবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে পশ্চিম দর্শা পশ্চিমের মাঠে পূর্ব দর্শা বনাম বসন্তরাগাঁও স্পোর্টস ক্লাবের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি ট্রাইব্রেকারের মাধ্যমে পূর্ব দর্শা চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
খেলা পরিচালনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজীর বাজার মৎস্য আড়ত ব্যবসায়ী কমিটির সভাপতি সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মনাফ, কামাল বাজার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ একরামুল হক, বিশিষ্ট সমাজসেবী নাজিম উদ্দিন নাজিম, বাদশা আহমদ, গ্রেটার কামাল ফুটবল ডেভেলপমেন্ট এসোসিয়েশন সভাপতি শামসুল হক, জালালাবাদ থানা ছাত্রলীগের সভাপতি আলীবাহার, বিশিষ্ট সমাজসেবী আক্রম আলী মাসুক, মুরব্বী মোঃ আইয়ব আলী, যুবনেতা খলিল আহমদ, মুহিন আহমদ, জাহাঙ্গীর হোসেন মেহতাব প্রমুখ।
বার্তা প্রেরক
এম রহমান ফারুক
০১৭৭৮২৪২৪২৬
Related News
Unity Travels Group-এর উদ্যোগে সিলেট ট্যুরিস্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটের পর্যটন ও ট্রাভেল সেক্টরে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সমন্বিতভাবে কাজ করার লক্ষ্যে Unity TravelsRead More
মোগলাবাজারে ‘সম্মিলিত চ্যারিটি কাউন্সিল’-এর উদ্যোগে ৫ম বারের মতো বিনামূল্যে বয়স্ক স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: সিলেটের মোগলাবাজার থানাধীন রেঙ্গা হাজীগঞ্জ বাজারস্থ কিংডম পার্টি সেন্টারে ‘সম্মিলিত চ্যারিটি কাউন্সিল’-এর উদ্যোগেRead More

