সোমালিয়ায় গাড়িবোমা হামলা, স্কুল শিক্ষার্থীসহ নিহত ৮
সোমালিয়ার রাজধানী মগাদিসুতে গাড়িবোমা হামলায় স্কুল শিক্ষার্থীসহ কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ হামলার ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন।
প্রত্যক্ষদর্শী ও সোমালিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে। জানা যায়, জাতিসংঘের নিরাপত্তা রক্ষীদের একটি বহর লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছিল।
সোমালিয়ার জঙ্গি গোষ্ঠি আল শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বোমা হামলার পর ওই এলাকায় গুলির শব্দ শোনা গেছে। মগাদিসু পুলিশের মুখপাত্র আব্দিফাতাহ আদেন হাসান সাংবাদিকদের বলেন, ‘আমরা গুণে দেখেছি- ৮ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৩ শিক্ষার্থীও রয়েছে।’
তিনি জানান, জাতিসংঘের গাড়িবহরকে লক্ষ্য করে একজন আত্মঘাতি হামলাকারি এ হামলা চালায়। এ ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা রক্ষী বাহিনীর কোনো সদস্য আহত হয়েছেন কিনা নিশ্চিত হওয়া যায়নি।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত
সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ দাবিসমূহ বাস্তবায়নের আহ্বান গত ২৯ অক্টোবর ২০২৬ ইংরেজি তারিখে পূর্ব লন্ডনের তাড়াতাড়ীRead More
ঢাকায় পর্তুগালের আবাসিক দূতাবাস স্থাপন ও সরাসরি ফ্লাইট চালুর দাবি বাস্তবায়নে দ্রুত কার্যক্রম গ্রহণের আহ্বান, সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখার
সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখা সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক সুমন আহমদ সানিRead More

