স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে জালালাবাদ সেনানিবাসে ‘স্বেচ্ছায় রক্তদান’ কর্মসূচী পালন
‘বঙ্গবন্ধুর সোনার বাংলা’ বাস্তবায়নে মানুষের অন্যতম মৌলিক চাহিদা চিকিৎসা সেবা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে প্রধানমন্ত্রীর সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে সশস্ত্র বাহিনীর পরিকল্পিত অনুমোদিত অনুষ্ঠানমালার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে এবং সিএমএইচ সিলেটের সার্বিক ব্যবস্থাপনায় জালালাবাদ সেনানিবাসে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ‘স্বেচ্ছায় রক্তদান’ কর্মসূচী পালন করা হয়েছে।
এ অনুষ্ঠানে ১৭ পদাতিক ডিভিশনের এডিএমএস কর্নেল ইরতেকা রহমান, এমপিএইচ, এমফিল’র সার্বক্ষণিক তত্ত্বাবধানে ও কর্নেল মো. আনিসুল ইসলাম, এফসিপিএস, ডিএ, কর্নেল শাহানাজ আক্তার, এফসিপিএস, ডিজিও, কর্নেল মো. নুরুন্নবী, এফসিপিএস, এমসিপিএস, ডিসিপি ও সিএমএইচ সিলেটের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট লে. কর্নেল এ টিএম এ রুস্তম, এএমসি’র যথাযথ প্রচেষ্টার মাধ্যমে বর্ণিত জনকল্যাণমূলক কার্যক্রমটি সফলতা অর্জন করে।
অনুষ্ঠানে জিওসি ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়া মেজর জেনারেল হামিদুল হক, এনএসডব্লিউসি, পিএসসি উপস্থিত থেকে ‘স্বেচ্ছায় রক্তদান’ কর্মসূচী পরিদর্শন করেন।
Related News
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More
জেলা মৎস্যজীবী দলের ঈদ পুনর্মিলনী ও জলমহাল নীতিমালা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, সিলেট জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও জলমহাল নীতিমালা বিষয়ক একRead More

