সিলেটের গোলাপগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
সিলেটের গোলাপগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছানু মিয়া (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফুলবাড়ি ইউনিয়নের কায়স্ত গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ছানু মিয়া ফুলবাড়ি ইউনিয়নের কায়স্ত গ্রামের মো. নূর উদ্দিনের পুত্র।
এ ঘটনায় ধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে অভিযুক্ত যুবককে আসামী করে থানায় একটি মামলা (মামলা নং- ১৯, তারিখ ২১/১০/২১) দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ১২টার দিকে ওই গৃহবধূ ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে ধর্ষণের বিষয়টি অবগত করেন। তাৎক্ষণিক গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীর নির্দেশনায় থানার এসআই ফয়জুল করিম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে গৃহবধূকে উদ্ধার করেন এবং অভিযুক্ত ছানু মিয়াকে গ্রেফতার করেন।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জানান, অভিযুক্ত আসামী ছানু মিয়াকে বৃহস্পতিবার সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে। ভিকটিমকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
Related News
গণভোট ও নির্বাচনে জনসচেতনতা সৃষ্টিতে সিলেট বেতারের কমিউনিটি ব্রডকাস্ট অনুষ্ঠিত
গণভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জনসচেতনতা সৃষ্টি ও জনসম্পৃক্ততা বাড়াতে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আয়োজনেRead More
হেলাল চৌধুরী ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা ক্যাম্পে সেবা পেলেন প্রায় এক হাজার মানুষ
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের রায়খাইল গ্রামে হেলাল চৌধুরী ফাউন্ডেশন (ইউএসএ)-এর উদ্যোগে সোমবার (২৬Read More

