আফগানিস্তানের কাবুলে নারীদের বিক্ষোভ
আফগানিস্তানের রাজধানী কাবুলে আবারও বিক্ষোভ করেছে নারীরা। তারা নারী অধিকার নিশ্চিত করতে তালেবান গোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়েছেন।
শনিবার কাবুলে অর্থ মন্ত্রণালয়ের অদূরে পাশতুনেস্তান স্কোয়ারে সমবেত হয়ে নানা শ্লোগান দেন আফগান নারীরা। সমতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি জানান তারা।
নারীরা বলছেন, নতুন সরকারের শীর্ষ পর্যায়ে নারী প্রতিনিধি রাখা হচ্ছে না বলে যে ইঙ্গিত দেওয়া হয়েছে তা গ্রহণযোগ্য নয়।
এর আগে গতকাল শুক্রবার আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে বিক্ষোভে অংশ নেন আফগান নারীরা। এর বাইরে কাবুলের আরও কয়েকটি স্থানেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় অনেকের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড শোভা পায়। সেগুলোতে লেখা- ‘নতুন সরকারের মন্ত্রীসভায় নারীর উপস্থিতি চাই’, ‘পুরুষের সমান নারীর অধিকার চাই, ‘আমাদের কথা বলার স্বাধীনতা, আমাদের শক্তির ফল’।
এর আগে ১৯৯৬-২০০১ সালে তালেবান সরকারের সময় কোনো মেয়ে স্কুলে যেতে পারতো না। এবারও এমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে অনেকের আশঙ্কা।
তবে তালেবান প্রতিশ্রুতি দিয়েছে, ইসলামি আইনের অধীনে তারা এবার নারীদের অধিকার নিশ্চিত করবে। যদিও সেটিতে এখনো বিশ্বাস করতে পারছেন না আফগান নারীরা। সূত্র-পার্স টুডে
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More
যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবি পরিষদ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

