মরহুম ইব্রাহীম ছিলেন আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ: বীর মুক্তিযোদ্ধা মাসুক
সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, মরহুম ইব্রাহীম ছিলেন আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে এবং জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণে বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রাণ দিয়ে গেছেন। ২০০৪ সালে বিএনপি-জামায়াত সরকারের সময় সিলেটের গুলশান সেন্টারে মহানগর আওয়ামীলীগের সভা চলাকালীন সময়ে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত হন তৎকালীন প্রচার সম্পাদক মো. ইব্রাহিম। মরহুম ইব্রাহিম আজীবন আওয়ামীলীগের নেতাকর্মীর মাঝে বেঁচে থাকবেন।
তিনি শনিবার (৭ আগস্ট) দুপুরে মরহুম মো. ইব্রাহিমের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ইব্রাহিম স্মৃতি সংসদ আয়োজিত নগরীর সোবহানীঘাটস্থ কার্যালয়ে অসহায় ও দুস্থ্য মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ইব্রাহিম স্মৃতি সভাপতি ও সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলুর সভাপতিত্বে ও বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাদশা গাজীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সহ সভাপতি ফয়জুল আনোয়ার আলাওর, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. জুবের খান, মহানগর আওয়ামীলীগ নেতা মো. আব্দুল আজিম, এডভোকেট অরূপ শ্যাম বাপ্পী, আল মামুন বাবু, মুরাদ আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সম্পাদক সাইফুর রহমান সাইফুর, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা মিনহাজ ইসলাম সৌরভ, এফ. এ ফয়েজ, বিজয় দেব, তোফায়েল হোসেন উজ্জল, তাহসীন মাহি, ফেরদৌস আহমদ, মোঃ লাবু আহমদ, নাজিম আহমেদ, এম এ শাহিন তালুকদার, সাইফুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে ঈদুল ফিতরের জামায়াত কখন কোথায়
এম রহমান ফারুক: সিলেট নগরীতে প্রতিবারের মতো পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে নগরীরRead More
রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ইফতার মাহফিল অনুষ্ঠিত
রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের উদ্যোগে ইফতার অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ই মার্চ মোতাবেক ২৪ রমজানRead More

