করোনায় আক্রান্ত আবুল মাল আবদুল মুহিত সিএমএইচে ভর্তি
বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী,আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ, সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিতকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে তাকে বিশেষ ব্যবস্হায় এ হাসপাতালে নেওয়া হয়। আবুল মাল আবদুল মুহিত এর ছোট ভাই পল্লী শিশু ফাউন্ডেশন বাংলাদেশ ও ঢাকা ডেল্টা হসপিটাল লিমিটেড এর চেয়ারম্যান এ এস এ মুয়িয সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। এর দুইদিন আগে আবুল মাল আবদুল মুহিত করোনায় আক্রান্ত হয়ে ঢাকার নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন। একই সঙ্গে তাঁর বড় ছেলে শাহেদ মুহিতও করোনায় আক্রান্ত হন। মুয়িয সুজন জানান,বর্তমানে আবুল মাল আবদুল মুহিতের শারিরীক অবস্হা স্হিতিশীল আছে। হাসপাতালে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। পরিবারে পক্ষ থেকে এ এম এ মুহিতের সুস্হতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
Related News
অবশেষে পরিচয় পাওয়া গেল শূন্যরেখায় ঘোরা বৃদ্ধের
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক ভারতীয় মুসলিম বৃদ্ধকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। কয়েকদিনRead More
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More

