গাজায় হামাসের সামরিক শিবিরে ইসরাইলি হামলা
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী রোববার রাতে গাজা উপত্যকায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি সামরিক শিবিরে হামলা চালিয়েছে বলে দাবি করেছে।
ইসরাইলি বিমানবাহিনীর জঙ্গিবিমান হামাস সদস্যদের ব্যবহার করা কয়েকটি ভবন-সংবলিত একটি সামরিক ঘাঁটিতে ওই হামলা চালায় বলে ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র জানান।
ওই মুখপাত্র জানান, ঘাঁটির অবস্থান ছিল একটি স্কুলের কাছাকাছি বেসামরিক এলাকায়।
ওই মুখপাত্র আরো জানান, রোববার সকালে হামাসের আগুন সৃষ্টির বেলুন উড়ানোর প্রতিবাদে এই হামলা চালানো হয়। তিনি জানান, ওইসব বেলুনে এসকল রিজিওন্যাল কাউন্সিলে আগুন ধরে যায়।
এদিকে গাজার মাছ ধরার সীমা ১২ নটিক্যাল মাইল থেকে কমিয়ে ছয় নটিক্যাল মাইল করার কথাও ঘোষণা করে ইসরাইল।
মাত্র ১২ দিন আগে গাজার মাছ ধরার সীমা ৯ নটিক্যাল মাইল থেকে ১২ নটিক্যাল মাইল করা হয়েছিল।
সূত্র : জেরুসালেম পোস্ট
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More
যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবি পরিষদ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

