জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২৮ জুলাই
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির অনলাইন প্রাথমিক আবেদন শুরু হবে ২৮ জুলাই।
আজ বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ভর্তি কার্যক্রম এদিন বিকাল ৪টা থেকে শুরু হয়ে ১৪ আগস্ট রাত ১২টা পর্যন্ত চলবে।
অন্যদিকে, অনার্স ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন ক্লাশ শুরু হবে ১৫ সেপ্টেম্বর ।
আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। প্রাথমিক আবেদন ফি কলেজের নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ১৬ আগস্টের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions)।
গত ১২ জুলাই ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। এসময় করোনাকালীন সেশনজট কমিয়ে আনার বিষয়ে গুরুত্বারোপ করেন উপাচার্য। তিনি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে দ্রুত বিশেষ একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নেরও নির্দেশনা দেন ।
উল্লেখ্য, সংশ্লিষ্ট সকলকে কোভিড-১৯ মহামারি সম্পর্কিত সকল স্বাস্থ্যবিধি মেনে এ ভর্তি কার্যক্রম অনলাইনে সম্পন্ন করার জন্য বলা হয়েছে।
Related News
সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাজী চমক আলীর সহধর্মিনীর দাফন সম্পন্ন।। মির্জা ফখরুলসহ বিভিন্ন মহলের শোক
সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান চমক আলীর সহধর্মিনীর দাফন সম্পন্ন।। মির্জা ফখরুলসহRead More
সিলেটে ঈদুল ফিতরের জামায়াত কখন কোথায়
এম রহমান ফারুক: সিলেট নগরীতে প্রতিবারের মতো পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে নগরীরRead More

