ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সদর উপজেলা বিএনপি নেতা বাদশা আহমদ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন সিলেটের সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, কান্দিগাঁও ইউনিয়নের কৃতি সন্তান বাদশা আহমদ।
তিনি ইউনিয়ন ও উপজেলাবাসীসহ দেশ বিদেশের সকলকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বাদশা আহমদ এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদুল আজহা সবার জন্য বয়ে আনুক কল্যাণ, সবার মধ্যে জেগে উঠুক ত্যাগের আদর্শ।
তিনি আরও বলেন, ‘এ বছর এমন একটা সময়ে ঈদুল আজহা অনুষ্ঠিত হচ্ছে যখন মহামারি করোনাভাইরাসের সংক্রমনে বিশ্ববাসী বিপর্যস্ত।
বিশ্বের বিভিন্ন স্থানে অনেক মানুষই মানবেতর জীবনযাপন করছে। এসব মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে দরিদ্র মানুষের মধ্যে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানান বাদশা আহমদ।
তিনি আরও বলেন করোনা মোকাবেলায় সকলকে সচেতন হতে হবে এবং জীবনযাপনে ও চলাফেরায় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পরিধান করতে হবে, আসুন নিজে সুস্থ থাকি, অন্যকেও সুস্থ রাখি-এটাই হোক এবারের ঈদুল আজহার সকলের অঙ্গীকার।’
সবার প্রতি রইলো শুভেচ্ছা ঈদ মোবারক।
Related News
দক্ষিণ সুরমা ঔষধ ব্যবসায়ী ঐক্য পরিষদের কার্যনিবাহী কমিটির কমিটি গঠন- সভাপতি শামীম সাধারণ সম্পাদক মেহরাব
দক্ষিণ সুরমা ঔষধ ব্যবসায়ী ঐক্য পরিষদের কার্যনিবাহী কমিটির কমিটি গঠিত হয়েছে। উক্ত কমিটির সভাপতি নির্বাচিতRead More
আফলাতুন নেছা হিফযুল কোরআন বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ ও আমার ‘মা’ সংকলনের প্রকাশনা
সিলেটের দক্ষিণ সুরমার ১০ নং কামাল বাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গুপ্তরগাঁও গ্রামের আফলাতুন নেছা হিফযুলRead More

