সিলেটের শাহপরাণ এলাকা থেকে চাঁদাবাজ গ্রেফতার
সিলেটের শাহপরাণ এলাকা থেকে এক চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে শাহপরাণ গেট থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৯ এর একটি দল।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল গতকাল সোমবার শাহপরাণ গেটে অভিযান পরিচালনা করা হয়। রাত সোয়া ৯টার দিকে এ অভিযানকালে মিজানুর রহমান রকি (২৬) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শাহপরাণ থানায় চাঁদাবাজির মামলা রয়েছে। মামলা নং-২৫/২১, তাং-০৫/০৭/২০২১।
গ্রেফতারকৃত রকি খাদিম চৌমহনী এলাকার রাজন মিয়ার ছেলে।
এ অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম ও এএসপি আফসান আল আলম।
Related News
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ, টেকসই বাংলাদেশ গড়ে তোলার দৃঢ়Read More
কানাইঘাটে প্রতিপক্ষের হামলায় পিতা ও পুত্র গুরুতর আহত।। ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন
কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় পিতা ও পুত্র গুরুতর আহত হয়েছেন। শনিবারRead More

