সিলেটে দ্বিতীয় দফার প্রথম দিনে টিকা পেলেন ২৭৭ জন
সিলেটে দ্বিতীয় দফার প্রথম দিনে করোনা টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে ২৭৭ জনকে। তাদের মধ্যে পুরুষ ১০৪ ও মহিলা ১৭৩ জন।
আজ শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের টিকা দেয়া হয়।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্ব্য কর্মকর্তা ডা. জাহিদ হোসেন সুমন এসব তথ্য নিশ্চিত করে জানান, রোববার সকাল ৯টা থেকে আবারও যথারীতি টিকা দান কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে সিলেটে কেবল সিটি করপোরেশনের করোনা টিকাদান কেন্দ্র হিসাবে পরিচিত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্র ছাড়া আর কোথাও করোনার টিকা দেয়া হচ্ছে না। অন্য কোথাও টিকার ব্যাপারে সরকারের এখনো কোন নির্দেশনা আসেনি বলে জানান তিনি।
Related News
অপরিকল্পিত খাল খনন কর্মসূচি প্রত্যাহারের দাবিতে কান্দিগাঁও ইউনিয়নের দর্শায় কৃষকদের প্রতিবাদ সভা
সুরমা নদী থেকে দর্শা মৌজার মধ্য দিয়ে পরিকল্পিত খাল খননের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সরব হয়েRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যেRead More

