সিলেট-৩ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা
সিলেটের জেলার দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩ আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।
সিলেটর গুরুত্বপূর্ণ এ নির্বাচনি আসনে উপনির্বাচন আগামী ১৪ জুলাই (বুধবার) অনুষ্ঠিত হবে।
সিলেট-৩ আসনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৫ জুন (মঙ্গলবার)। মনোনয়নপত্র বাছাই হবে ১৭ জুন (বৃহস্পতিবার)। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জুন (বুধবার)।
বুধবার (২ জুন) রাজধানীর নির্বাচন ভবনে এই তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১১ মার্চ ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের মাহমুদ উস সামাদ চৌধুরী। এর পর থেকে আসনটি শূন্য হয়েছে।
Related News
কর্মচারিদের ন্যায্য দাবী আদায়ে সকল প্রচেষ্টা চালাবো, ড. মির শাহ আলম
বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র প্রেসিডেন্ট ড. মির শাহ আলমRead More
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

