সিলেটের গোয়াইনঘাট থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
সিলেটের গোয়াইনঘাট থানাধীন এক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে সালুটিকর তদন্ত কেন্দ্র পুলিশ। তার নাম মো. মিজান (২৫)। সে উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের রাণীগঞ্জ গ্রামের বশির মিয়ার ছেলে। বৃহস্পতিবার (২০ মে) তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সাজাপ্রাপ্ত আসামী মো. মিজান (২৫)-এর বিরুদ্ধে সিলেট কোতোয়ালী থানায় জিআর-৩০৪/২০১৫ মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের সঙ্গীয় ফোর্স ও এএসআই মেহেরুল ইসলাম এর নেতৃত্বে তাকে গ্রফতার করা হয়।
সালুটিকর পুলিশ তদন্ত কেন্দের ইনচার্জ শফিকুল ইসলাম খান বলেন, তাকে আদালতে পাঠানো হয়েছে।
Related News
শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশের মানববন্ধন
বহুল আলোচিত ৪ বছরের শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হিউম্যানRead More
সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মাহবুব আহমদ পেলেন সম্মাননা
জমকালো আয়োজনে শেষ হলো বাইফা অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৫ম আসর। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হলRead More

