ওসানীনগরে মুক্তিযোদ্ধাদের মধ্যে ঈদ উপহার বিতরণ
সিলেটের ওসমানীনগরে জাতির বীর শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ মে) দুপুরে উপজেলার তাজপুর কদমতলা ডাকবাংলা প্রাঙ্গণে সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান চৌধুরীর ব্যক্তিগত পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়।
এ সময় বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে নিজ হাতে ঈদ উপহার তুলে দেন সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী।
ঈদ উপহার বিতরণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সহ-সভাপতি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফতাব আহমদ। এছাড়া অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা নাজমুল ইসলাম মুন্না, মঞ্জুর আহমদ, জাহেদ আহমদ সুমন, শাহ জামাল আহমদ, জুবায়ের আহমদ শাহিন, কবিরুল ইসলাম কবির, স্বেচ্ছাসেবকলীগ নেতা চঞ্চল পাল, সেলিম রেজা প্রমুখ।
Related News
শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশের মানববন্ধন
বহুল আলোচিত ৪ বছরের শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হিউম্যানRead More
সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মাহবুব আহমদ পেলেন সম্মাননা
জমকালো আয়োজনে শেষ হলো বাইফা অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৫ম আসর। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হলRead More

