সিলেটে হোটেল থেকে ২ ইয়াবা কারবারি গ্রেফতার
সিলেট নগরীর তালতলাস্থ নিউ গ্রীন গার্ডেন আবাসিক হোটেল থেকে ২ ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১২ পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই সাজেদুল করিম থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।
মঙ্গলবার (৪ মে) দুপুরে গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। এরআগে সোমবার (৩ মে) গোপন তথ্যের ভিত্তিতে আবাসিক হোটেলের ১০৩ নং কক্ষে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানাধীন কামড়াবন্দ গ্রামের বিল্লাল মিয়ার ছেলে জাকির মিয়া (২১) ও একই থানাধীন চন্দ্রপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে নুরুল হক (২১)। গ্রেফতারকৃতরা তালতলাস্থ নিউ গ্রীন গার্ডেন আবাসিক হোটেলের ১০৩ নং কক্ষ ভাড়া নিয়ে বসবাস করে আসছে।
বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি এস এম আবু ফরহাদ। তিনি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। গোপন তথ্যে পুলিশ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
Related News
যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবি পরিষদ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে সিলেট বিভাগ গণদাবি পরিষদের স্মারকলিপি প্রদান
নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক চার লেন ও বাইপাস সড়কে রূপান্তর, যানজট নিরসন এবং ফায়ার সার্ভিসRead More

