সিলেটে হেফাজত নেতা মাওলানা মাসউদ আটক
সিলেটে মুফতি মাওলানা মাসউদ আহমেদ নামের এক হেফাজত নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩০ এপ্রিল) ভোর রাত ৩টায় তাঁকে সিলেটে জকিগঞ্জের বারহাল ইউনিয়ন কচুয়া গ্রামের নিজবাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কাসেম। মুফতি মাসউদ আহমেদকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান।
মুফতি মাসউদ আহমেদ হেফাজতে ইসলাম (সদ্য বিলুপ্ত) জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সিলেটের শাহবাগ জামিয়া মাদানিয়া কাসিমুল উলুম মাদরাসার নায়েবে মুহতামিম এবং জমিয়ত নেতা।
« সিলেটে ফিতরার পরিমাণ নির্ধারণ (Previous News)
Related News
শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশের মানববন্ধন
বহুল আলোচিত ৪ বছরের শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হিউম্যানRead More
সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মাহবুব আহমদ পেলেন সম্মাননা
জমকালো আয়োজনে শেষ হলো বাইফা অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৫ম আসর। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হলRead More

