গোলাপগঞ্জে জয়ের পথে আ.লীগের ‘বিদ্রোহী’ রাবেল
সিলেটে চতুর্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গোলাপগঞ্জ পৌরসভায়। ৩০ জানুয়ারি (শনিবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
শেষ খবর পাওয়া (সন্ধ্যা সাড়ে ৭টা) পর্যন্ত ভোট গণনা শেষে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী (বর্তমান মেয়র) আমিনুল ইসলাম রাবেল ৫৮৫৮ পেয়ে বিজয়ী হয়েছেন।
এর আগে সন্ধ্যা ৬টা পর্যন্ত ধানের শীষের প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন ১১৭৯ ভোট পেয়ে রাবেলের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। আর আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র জাকারিয়া আহামদ পাপলুর ছিলো ৮২৩ ভোট।
অপরদিকে, নৌকার প্রার্থী মো. রুহেল আহমদের ছিলো ৫২৮ ভোট।
Related News
ঘোপাল হাজী বাড়ীতে “বিজ” সিলেট সাব- জোনাল অফিসের উদ্বোধন
সিলেটের ঘোপাল হাজী বাড়ীতে “বিজ” (বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস)-এর নতুন সাব- জোনাল অফিসের উদ্বোধন অনুষ্ঠিতRead More
ইফতার মাহফিলে অতিথিবৃন্দ:সামাজিক সম্প্রীতি রক্ষায় সিলেট প্রেসক্লাবকে অতীতের মতো ভূমিকা রাখতে হবে
সিলেট প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে সরকারি ও বিরোধী দলের মধ্যে ভারসাম্য বজায় রাখতে মিডিয়াকে গুরুত্বপূর্ণRead More

