(Untitled)
অভিনয়, মডেলিং, গান, নির্দেশনা ও উপস্থাপনায় নিয়মিত কাজ করছেন জিনাত শানু স্বাগতা। সম্প্রতি সাত বছর পর তিনি নতুন একটি মৌলিক গানে কণ্ঠ দিচ্ছেন। ‘দূরে একা’ শিরোনামের গানটি কথা ও সুর করেছেন তার বোন কারিশমা শানু সভ্যতা।
আগামী মাসে এটি রেকর্ডিং করবেন বলে জানিয়েছেন স্বাগতা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নতুন গান প্রকাশ না হলেও গানের চর্চা নিয়মিতই করি। এ গানটি অনেক আগে তৈরি করেছে সভ্যতা। নানা কাজের ব্যস্ততায় রেকর্ড করতে বিলম্ব হয়েছে।
এবার রেকর্ডের পর অল্প সময়ের মধ্যেই প্রকাশেরও পরিকল্পনা আছে।’ এদিকে অভিনয়ে বরাবরের মতোই ব্যস্ততা রয়েছে এই অভিনেত্রীর। গত মাসে তিনটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন। এ ছাড়া একটি অনলাইন চ্যানেলের বিনোদনবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনাও শুরু করেছেন। এ অভিনেত্রী আফসানা মিমির পরিচালনায় ‘শায়ংকাল’ নামের একটি দীর্ঘ ধারাবাহিকে অভিনয় করছেন। অন্যদিকে নুরুল আলম আতিকের পরিচালনায় ‘লাল মোরগের ঝুঁটি’ ও ‘মানুষের বাগান’ নামে দুটি ছবিতে অভিনয় করেছেন স্বাগতা। গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় ‘পাপপুণ্য’ নামে একটি ছবিতেও অতিথি চরিত্রে অভিনয় করেছেন তিনি।
Related News
কর্মচারিদের ন্যায্য দাবী আদায়ে সকল প্রচেষ্টা চালাবো, ড. মির শাহ আলম
বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র প্রেসিডেন্ট ড. মির শাহ আলমRead More
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

