শপথ নিলেন সিলেটের তিন পৌরসভার মেয়র ও কাউন্সিলররা
প্রথম ধাপের নির্বাচনে সিলেট বিভাগের তিন পৌরসভায় নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন। রোববার (২৪ জানুয়ারি) সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিভাগীয় কমিশনার মশিউর রহমান তাদের শপথ পড়ান।
পৌরসভাগুলো হচ্ছে- মৌলভীবাজারের বড়লেখা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও সুনামগঞ্জের দিরাই।
সকাল ১০টায় মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরীসহ সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলররা শপথ নেন। ১১টায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র ফরিদ আহমেদ অলিসহ সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলররা শপথ নেন। দুপুর ১টায় শপথ নেন সুনামগঞ্জের দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়সহ সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলররা।
অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকারিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত বছরের ২৮ ডিসেম্বর প্রথম ধাপে সিলেট বিভাগের মৌলভীবাজারের বড়লেখা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও সুনামগঞ্জের দিরাই পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।
Related News
ঘোপাল হাজী বাড়ীতে “বিজ” সিলেট সাব- জোনাল অফিসের উদ্বোধন
সিলেটের ঘোপাল হাজী বাড়ীতে “বিজ” (বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস)-এর নতুন সাব- জোনাল অফিসের উদ্বোধন অনুষ্ঠিতRead More
ইফতার মাহফিলে অতিথিবৃন্দ:সামাজিক সম্প্রীতি রক্ষায় সিলেট প্রেসক্লাবকে অতীতের মতো ভূমিকা রাখতে হবে
সিলেট প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে সরকারি ও বিরোধী দলের মধ্যে ভারসাম্য বজায় রাখতে মিডিয়াকে গুরুত্বপূর্ণRead More

