সিলেটে ক্রিকেট গ্রাউন্ডস-২ এর উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী-ক্রীড়া প্রতিমন্ত্রী
দেশে প্রথমবারের মতো সিলেটে নির্মিত পূর্ণাঙ্গ ক্রিকেট কমপ্লেক্সের উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। শনিবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টায় সিলেটের লাক্কাতুরা এলাকায় নির্মিত এ ক্রিকেট কমপ্লেক্সের উদ্বোধনর করেন অতিথিবৃন্দ।
২০০৭ সালে সিলেটের লাক্কাতুরা চা বাগান এলাকায় নতুন একটি স্টেডিয়াম নির্মাণ করা হয়। এরপর ২০১১ সালে আন্তর্জাতিক মানে উন্নীত করে এটিকে সিলেট ক্রিকেট স্টেডিয়াম নামকরণ করা হয়। চা বাগান আর উঁচুনিচু টিলার ঘেরা এই স্টেডিয়ামের সৌন্দর্য প্রথম থেকেই সবার নজর কেড়েছে। এই স্টেডিয়ামের গ্রিণ গ্যালারি প্রশংসা কুড়িয়েছে দেশি-বিদেশি ক্রীড়া অনুরাগীদের।
সিলেট ক্রিকেট স্টেডিয়ামের পাশেই ৩ একর জমিতে নতুন আরেকটি স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হয় ২০১৭ সালে। ২৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ স্টেডিয়ামটির উদ্বোধন করা হলো শনিবার।
এই স্টেডিয়ামটি প্রথমে আউটার স্টেডিয়াম হিসেবে নির্মাণ করা হয়েছিলো। তবে এতে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের সব সুযোগ সুবিধা থাকায় নতুন স্টেডিয়ামকে ‘সিলেট ক্রিকেট গ্রাউন্ডস-২’ নামকরণ করা হয়েছে।
স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ ও সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা বিজিত চৌধুরী প্রমুখ।
Related News
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More
জেলা মৎস্যজীবী দলের ঈদ পুনর্মিলনী ও জলমহাল নীতিমালা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, সিলেট জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও জলমহাল নীতিমালা বিষয়ক একRead More

