৪ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিল বাংলাদেশ মানবাধিকার আন্দোলন
বাংলাদেশ মানবাধিকার আন্দোলনের উদ্যোগে রোববার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় পশ্চিম দরগাহ গেইটস্থ হোটেল হলিল্যান্ড কমপ্লেক্সে আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সিলেটের ৪ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার আন্দোলনের সভাপতি হেলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক বীর প্রতীক, সিলেট মহানরগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ তুতা মিয়া, বীর মুক্তিযোদ্ধা নাজমূল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা মনু মিয়া।
সংবর্ধনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক আলহাজ্ব ছালেহ আহমদ, সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বাংলাদেশ মানবাধিকার আন্দোলনের সহ সভাপতি মোঃ আইনুল হক।
অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধাদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ।
Related News
ঘোপাল হাজী বাড়ীতে “বিজ” সিলেট সাব- জোনাল অফিসের উদ্বোধন
সিলেটের ঘোপাল হাজী বাড়ীতে “বিজ” (বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস)-এর নতুন সাব- জোনাল অফিসের উদ্বোধন অনুষ্ঠিতRead More
ইফতার মাহফিলে অতিথিবৃন্দ:সামাজিক সম্প্রীতি রক্ষায় সিলেট প্রেসক্লাবকে অতীতের মতো ভূমিকা রাখতে হবে
সিলেট প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে সরকারি ও বিরোধী দলের মধ্যে ভারসাম্য বজায় রাখতে মিডিয়াকে গুরুত্বপূর্ণRead More

