দক্ষিণ সুরমায় এনা বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা এলাকায় গতকাল রোববার (২০ ডিসেম্বর) পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরেকজন মোটরসাইকেল আরোহী। নিহত সাহেদ আহমদ (৪০) সিলেট নগরীর শাহী ঈদগাহ হোসনাবাদ আবাসিক এলাকার বাসিন্দা।
জানা গেছে, গতকাল বিকাল ৪টার দিকে সাহেদ আহমদ ব্যবসার কাজে মোটরসাইকেলযোগে দক্ষিণ সুরমার লালাবাজারে যাচ্ছিলেন। সিলেট-ঢাকা মহাসড়কের বরাউট নামক স্থানে আসা মাত্র বিপরীত দিক থেকে আসা এনা পরিবহনের একটি বাস সাহেদ আহমদের মোটরসাইকেলকে চাপা দিয়ে বাসটি পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সাহেদকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ইমার্জেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) আখতার হোসেন।
সোমবার (২১ ডিসেম্বর) সকালে নিহত সাহেদ আহমদের লাশ হস্তান্তর করা হয়েছে। আজ বাদ জোহর নগরীর শাহী ঈদগাহে জানাযার নামাজ শেষে মানিক পীর টিলায় মরদেহ দাফন করা হবে।
Related News
ঘোপাল হাজী বাড়ীতে “বিজ” সিলেট সাব- জোনাল অফিসের উদ্বোধন
সিলেটের ঘোপাল হাজী বাড়ীতে “বিজ” (বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস)-এর নতুন সাব- জোনাল অফিসের উদ্বোধন অনুষ্ঠিতRead More
ইফতার মাহফিলে অতিথিবৃন্দ:সামাজিক সম্প্রীতি রক্ষায় সিলেট প্রেসক্লাবকে অতীতের মতো ভূমিকা রাখতে হবে
সিলেট প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে সরকারি ও বিরোধী দলের মধ্যে ভারসাম্য বজায় রাখতে মিডিয়াকে গুরুত্বপূর্ণRead More

