টুকেরবাজারে গ্যাস পাইপ থেকে আগুন নিয়ন্ত্রণে এসেছে
সিলেট শহরতলির টুকেরবাজার এলাকায় গ্যাস লাইনের পাইপ বিস্ফোরনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করেছিল।
জানা যায় টুকেরবাজারের পাশ্ববর্তী ব্রিজের পাশে একটি টং দোকানের সামনে গ্যাস লাইনের পাইপ লিক হয়ে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তে এ আগুন ভয়াবহ রূপ নেয় এবং লাইনের অনেকাংশে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।
৩নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মালেক জানান , সন্ধ্যা ৬ টার দিকে এই গ্যাস পাইপ লাইনে বিস্ফোরনের ঘটনা ঘটে।
রাত পৌণে ৮টার দিকে নিয়ন্ত্রণে আসে। এর আগে ফায়ার সার্ভিসের ৪টি দল ও এলাকাবাসি আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে।
অগ্নিকান্ডে টুকেরগাঁও গ্রামের ফরজন আলীর ছেলে ফকির আলী (৩৭) দগ্ধ হয়েছে। তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কি কারনে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিস আগুন নেভানোর তৎপরতা চালায়। ৩ ঘন্টার অভিযানে আগুন নেভাতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।
এদিকে অগ্নিকান্ডের ঘটনায় সিলেট সুনামগঞ্জ যান চলাচল বন্ধ ছিল।
Related News
ঘোপাল হাজী বাড়ীতে “বিজ” সিলেট সাব- জোনাল অফিসের উদ্বোধন
সিলেটের ঘোপাল হাজী বাড়ীতে “বিজ” (বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস)-এর নতুন সাব- জোনাল অফিসের উদ্বোধন অনুষ্ঠিতRead More
ইফতার মাহফিলে অতিথিবৃন্দ:সামাজিক সম্প্রীতি রক্ষায় সিলেট প্রেসক্লাবকে অতীতের মতো ভূমিকা রাখতে হবে
সিলেট প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে সরকারি ও বিরোধী দলের মধ্যে ভারসাম্য বজায় রাখতে মিডিয়াকে গুরুত্বপূর্ণRead More

