মাছিমপুরে কলোনিতে আগুন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
সিলেট নগরের মাছিমপুরের একটি কলোনিতে অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকেএ অগ্নিকাণ্ডে একটি মুড়ি ফ্যাক্টরি, বস্তার গুদাম, তুলার ঘর, ওয়ার্কসপ, পার্সেলের গোডাউন ভস্মিভূত হয়েছে।
স্থানীয়রা জানান, লোকজন জুমার নামাজে থাকাকালে হঠাৎ কলোনিতে আগুন লাগে। খববর পেয়ে দমকল বাহিনীর ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিলেট দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার এসএম হুমায়ন কারনায়ে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Related News
ঘোপাল হাজী বাড়ীতে “বিজ” সিলেট সাব- জোনাল অফিসের উদ্বোধন
সিলেটের ঘোপাল হাজী বাড়ীতে “বিজ” (বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস)-এর নতুন সাব- জোনাল অফিসের উদ্বোধন অনুষ্ঠিতRead More
ইফতার মাহফিলে অতিথিবৃন্দ:সামাজিক সম্প্রীতি রক্ষায় সিলেট প্রেসক্লাবকে অতীতের মতো ভূমিকা রাখতে হবে
সিলেট প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে সরকারি ও বিরোধী দলের মধ্যে ভারসাম্য বজায় রাখতে মিডিয়াকে গুরুত্বপূর্ণRead More

