চীনের প্রভাব বলয়ে বিশ্বের বৃহত্তম বাণিজ্য চুক্তিতে এশিয়ার ১৫ দেশের স্বাক্ষর
চীন ও জাপানসহ রোববার ১৫টি দেশ এক বিস্তৃত এশীয় বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে এ অঞ্চলে চীনের প্রভাব বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহৎ অর্থনীতি চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া এবং আসিয়ানভুক্ত ১০টি দেশ আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব (আরসিইপি) চুক্তিতে স্বাক্ষর করেছে। আসিয়ানভুক্ত দেশগুলো হচ্ছে, ব্রুনেই দারুসসালাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম।
এটি বিশ্বের বৃহত্তম বাণিজ্য চুক্তি, বিশ্বের জিডিপি’র ৩০ শতাংশ আরসিইপি দেশগুলো নিয়ন্ত্রণ করে। আসিয়ানের অবাধ বাণিজ্য চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে ভারত বাদে সবাই বিশ্বের বৃহৎ এই বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছে।
সূত্র: নয়াদিগন্ত
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More
যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবি পরিষদ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

