কাশ্মিরে ভারত-পাকিস্তান সীমান্তে গোলাবর্ষণ, নিহত ১০
কাশ্মিরে ভারত ও পাকিস্তানের সীমান্তের একাধিক স্থানে গোলাবর্ষণে অন্তত ১০ জন মারা গেছে বলে খবর পাওয়া যাচ্ছে।
ভারতের কর্মকর্তারা জানিয়েছেন, গোলাবর্ষণের ফলে দেশটির নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর অন্তত তিনজন সদস্য এবং আরো অন্তত তিনজন বেসামরিক নাগরিক মারা গেছেন।
অন্যদিকে, পাকিস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে যে ১৫ বছর বয়সী এক কিশোর-সহ চারজন বেসামরিক নাগরিক মারা গেছে এবং শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছে।
ভারত ও পাকিস্তান দুই পক্ষই অন্য পক্ষের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ তুলছে।
গত শনিবার পাকিস্তানের সৈন্যদের সাথে গোলাগুলিতে ভারতের তিনজন সেনা মারা গিয়েছিল।
সূত্র : বিবিসি
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More
যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবি পরিষদ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

