সিলেটে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহবায়ক
সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজ। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা আড়াইটার দিকে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জানা যায় দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের আহমদপুর গ্রামের বাসিন্দা ও দক্ষিণ সুরমা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজের করোনা পজিটিভ ছিলো। তিনি নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা আড়াইটার দিকে না ফেরার দেশে চলে যান।
মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৫০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে এবং আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Related News
সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাজী চমক আলীর সহধর্মিনীর দাফন সম্পন্ন।। মির্জা ফখরুলসহ বিভিন্ন মহলের শোক
সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান চমক আলীর সহধর্মিনীর দাফন সম্পন্ন।। মির্জা ফখরুলসহRead More
বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই
বাংলাদেশের আপসহীন নেত্রী ও জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবারRead More

