কোভিড চিকিৎসার জন্য হাসপাতালে গেলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার হেলিকপ্টারযোগে ওয়াশিংটনের কাছে একটি সামরিক হাসপাতালে পৌঁছেছেন। হোয়াইট হাউস জানিয়েছে, কোভিড-১৯ চিকিৎসার জন্য আগামী কয়েকদিন তিনি সেখানে অবস্থান করবেন। খবর এএফপি’র।
তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন-টুইটারে প্রেসিডেন্ট এমন ঘোষণা দেয়ার প্রায় ১৫ ঘণ্টা পর এ পদক্ষেপ নেয়া হলো। মার্কিন প্রশাসন জানায়, সাবধানতার অংশ হিসেবে এটা করা হয়।
প্রেস সেক্রেটারি কেলিগ ম্যাকইনানি বলেন, ‘প্রেসিডেন্টের চিকিৎসক ও হাসপাতাল বিশেষজ্ঞদের সুপারিশ অনুযায়ী তিনি আগামী কয়েকদিনের জন্য ওয়াল্টার রীডে প্রেসিডেন্টের দপ্তরের কাজ করবেন।’
প্রেসিডেন্ট সহযোগিতা ছাড়াই হোয়াইট হাউসের বাইরে আসেন এবং দ্রুত ওয়াল্টার রীডে যাওয়ার জন্য মাস্ক পরিধান করে মেরিন ওয়ান হেলিকপ্টারে উঠেন।
ডার্ক স্যুট পরিহিত ট্রাম্প অপেক্ষারত সাংবাদিকদের উদ্দেশ্যে হাত নাড়েন এবং তাদেরকে কোন প্রশ্ন করার সুযোগ না দিয়ে চলে যান।
এদিকে মেরিল্যান্ডের বেথেসডায় ওই হাসপাতালে পৌঁছানোর পর ট্রাম্পের টুইটারে দেয়া এক শর্ট ভিডিও বার্তায় সমর্থকদের ধন্যবাদ জানান।
ট্রাম্প বলেন, ‘আমি ওয়াল্টার রীড হাসপাতালে যাচ্ছি। আমি মনেকরি আমি অনেক সুস্থ রয়েছি।’
তিনি আরো বলেন, ‘ফার্স্ট লেডি অনেক সুস্থ রয়েছেন।’
প্রেসিডেন্ট ওই হাসপাতালে বিশেষ নিরাপত্তা বিশিষ্ট একটি মেডিকেল স্যুটে রয়েছেন। বাসস
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More
যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবি পরিষদ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

