ঝিনাইদহে প্রবাসীর স্ত্রীর চোখ উপড়ানো লাশ উদ্ধার
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার দুর্গাকুণ্ডু গ্রামের একটি বাগান থেকে শুক্রবার সকালে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নুপুর খাতুন (৩০) ওই গ্রামের দুবাই প্রবাসী মোজাম্মেল ব্যাপারীর স্ত্রী।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল ইসলাম জানান, সকালে গ্রামের কবরস্থানের পাশের একটি বাগানে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
নিহতের চোখ উপড়ানো ও গলায় ফাঁস দেয়ার চিহ্ন রয়েছে।
ওসি জানান, নুপুর খাতুন বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
তবে কী কারণে এ হত্যাকাণ্ড হয়েছে তা জানাতে পারেনি পুলিশ।
সূত্র : ইউএনবি
Related News
হবিগঞ্জে নিজ খামার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামেRead More
সিলেটের জৈন্তাপুরে স্বামীর পরকীয়া ও একাধিক বিয়ের প্রতিবাদের জেরে নিরপরাধ স্ত্রীর ওপর হামলা এবং একের পর এক মিথ্যা মামলার অভিযোগ
সিলেটের জৈন্তাপুর উপজেলার মুক্তাপুর টিলাবাড়ি গ্রামের গৃহবধূ জাহেনারা বেগম তাঁর স্বামী রাশেদুল ইসলাম রাশেদ ওRead More

