সিলেটে গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ১১৬ জনের, ৪৪ ঘন্টায় মৃতের সংখ্যা ১
সিলেটে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১৬ জনের। ৪৪ ঘন্টায় মারা গেছেন ১ জন। সিলেট বিভাগে এ নিয়ে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১৮৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট কার্যালয় সূত্রে প্রেরিত দৈনন্দিন করোনা আপডেট সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৪৬১ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৫ হাজার ৫২৬ জন, সুনামগঞ্জে ১ হাজার ৯৮৩ জন, হবিগঞ্জে ১ হাজার ৫০৩ জন ও মৌলভীবাজারের ১ হাজার ৪৫১ জন রয়েছেন।
করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১৮৪ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় ১৩২ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১২ জন এবং মৌলভীবাজার জেলায় ২০ জন রয়েছেন।
সিলেট বিভাগে ৭ হাজার ৩৯৪ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৩ হাজার ৮৭৩ জন, সুনামগঞ্জের ১ হাজার ৫৭৩ জন, হবিগঞ্জের ৯৮২ জন ও মৌলভীবাজার জেলার ৯৬৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ ঘোষণা করা হয়েছে ২৭৬ জনকে।
করোনা আক্রান্ত ১২২ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৬১ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৮ জন, হবিগঞ্জের হাসপাতালে ৪২ জন ও মৌলভীবাজারে ১১ জন।
Related News
ঘোপাল হাজী বাড়ীতে “বিজ” সিলেট সাব- জোনাল অফিসের উদ্বোধন
সিলেটের ঘোপাল হাজী বাড়ীতে “বিজ” (বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস)-এর নতুন সাব- জোনাল অফিসের উদ্বোধন অনুষ্ঠিতRead More
ইফতার মাহফিলে অতিথিবৃন্দ:সামাজিক সম্প্রীতি রক্ষায় সিলেট প্রেসক্লাবকে অতীতের মতো ভূমিকা রাখতে হবে
সিলেট প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে সরকারি ও বিরোধী দলের মধ্যে ভারসাম্য বজায় রাখতে মিডিয়াকে গুরুত্বপূর্ণRead More

