একদিনে সিলেট বিভাগে ৭০ জনের করোনা শনাক্ত
সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ৭০ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ৪০ জন। আর বিভাগে কোভিড-১৯ রোগে ২ জনের মৃত্যু ঘটেছে।
রোববার (১৬ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
সিলেট বিভাগে শনাক্ত ৭০ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৪৭ জন ও সুনামগঞ্জে ৫ জন। হবিগঞ্জে কেউ শনাক্ত হন ১৮ জন।
সুস্থ হওয়া রোগীদের মধ্যে সুনামগঞ্জে সর্বাধিক ১৬ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। সিলেটে সুস্থ হয়েছেন ১৪ জন। হবিগঞ্জে এ সময়ে সুস্থ হন ২ জন। মৌলভীবাজারে সুস্থ হয়েছেন ৮ জন।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৯ হাজার ২৯৯ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৪ হাজার ৯৫৯ জন। এছাড়া সুনামগঞ্জে ১ হাজার ৭৪৮ জন, হবিগঞ্জে ১ হাজার ৩৭২ জন ও মৌলভীবাজারে ১ হাজার ২২০ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের ৪ জেলায় ১৫৯ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ৪ হাজার ৪৪২ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ১৬৯ জন।
Related News
ঘোপাল হাজী বাড়ীতে “বিজ” সিলেট সাব- জোনাল অফিসের উদ্বোধন
সিলেটের ঘোপাল হাজী বাড়ীতে “বিজ” (বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস)-এর নতুন সাব- জোনাল অফিসের উদ্বোধন অনুষ্ঠিতRead More
ইফতার মাহফিলে অতিথিবৃন্দ:সামাজিক সম্প্রীতি রক্ষায় সিলেট প্রেসক্লাবকে অতীতের মতো ভূমিকা রাখতে হবে
সিলেট প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে সরকারি ও বিরোধী দলের মধ্যে ভারসাম্য বজায় রাখতে মিডিয়াকে গুরুত্বপূর্ণRead More

