জাতীয় শোক দিবস উপলক্ষ্যে প্রবাসী সংগঠক আলহাজ্ব এম এ হাসিমের মিলাদ ও দোয়া মাহফিল
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে যুক্তরাজ্য প্রবাসী সংগঠক, হাসিমী মডেল একাডেমির প্রতিষ্ঠাতা, সমাজসেবক, দানবীর আলহাজ্ব এম এ হাসিম এর ব্যক্তিগত উদ্যোগে শুরবার (১৪ আগস্ট) বাদ জুমা হাসিমী উদ্যান জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দানবীর আলহাজ্ব এম এ হাসিম। মিলাদ শেষে দোয়া পরিচালনা করেন হাসিমী উদ্যান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফখরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন তরুন সমাজসেবী মোঃ রেজাউল করিম, হাসিমী মডেল একাডেমীর পরিচালক মোঃ কামাল হোসাইন, কামালবাজার ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী একরামুক হক, ডাঃ উস্তার আলী, হাফিজুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Related News
ঘোপাল হাজী বাড়ীতে “বিজ” সিলেট সাব- জোনাল অফিসের উদ্বোধন
সিলেটের ঘোপাল হাজী বাড়ীতে “বিজ” (বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস)-এর নতুন সাব- জোনাল অফিসের উদ্বোধন অনুষ্ঠিতRead More
ইফতার মাহফিলে অতিথিবৃন্দ:সামাজিক সম্প্রীতি রক্ষায় সিলেট প্রেসক্লাবকে অতীতের মতো ভূমিকা রাখতে হবে
সিলেট প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে সরকারি ও বিরোধী দলের মধ্যে ভারসাম্য বজায় রাখতে মিডিয়াকে গুরুত্বপূর্ণRead More

