সিলেটে ২৪ ঘন্টায় আরোও আক্রান্ত ৮৫ জন , মৃত নেই
করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আক্রান্ত হয়েছেন আরও ৮৫ জন। এদের মধ্যে সিলেট জেলায় ৪২ জন, সুনামগঞ্জ জেলায় ৫ জন, হবিগঞ্জ জেলায় ৮ জন এবং মৌলভীবাজার জেলায় ৩০ জন। এই সময়ে বিভাগে সুস্থ হয়েছেন ৭৬ জন। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে এ রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
রবিবার (৯ আগস্ট) সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৫৮২ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪ হাজার ৬২৫ জন, সুনামগঞ্জ জেলায় ১ হাজার ৬০১, হবিগঞ্জ জেলায় ১ হাজার ২৫৭ এবং মৌলভীবাজার জেলায় ১ হাজার ৯৯ জন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে সিলেট বিভাগের ৩ হাজার ৯৫২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ১ হাজার ২৫২, সুনামগঞ্জ জেলায় ১ হাজার ২২৩, হবিগঞ্জ জেলায় ৮০৯ ও মৌলভীবাজার জেলায় ৬৬৮ জন রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।
এদিকে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ১১২, সুনামগঞ্জ জেলায় ১৭, হবিগঞ্জ জেলায় ১১ এবং মৌলভীবাজার জেলায় ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
আর করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ২১৮ জন। এরমধ্যে ১৫৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।
উল্লেখ্য ৮ মার্চ বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন এবং ১৮ মার্চ এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ।
Related News
ঘোপাল হাজী বাড়ীতে “বিজ” সিলেট সাব- জোনাল অফিসের উদ্বোধন
সিলেটের ঘোপাল হাজী বাড়ীতে “বিজ” (বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস)-এর নতুন সাব- জোনাল অফিসের উদ্বোধন অনুষ্ঠিতRead More
ইফতার মাহফিলে অতিথিবৃন্দ:সামাজিক সম্প্রীতি রক্ষায় সিলেট প্রেসক্লাবকে অতীতের মতো ভূমিকা রাখতে হবে
সিলেট প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে সরকারি ও বিরোধী দলের মধ্যে ভারসাম্য বজায় রাখতে মিডিয়াকে গুরুত্বপূর্ণRead More

