সিলেটে বিভাগে একদিনে করোনা রোগী শনাক্ত ৮৮, মৃত্যু ২ জনের
সিলেট বিভাগে একদিনে করোনা রোগী শনাক্ত হলেন আরও ৮৮ জন। নতুন শনাক্ত ৮৮ জনের মধ্যে সিলেট জেলার ৩৯, সুনামগঞ্জ জেলার ২৮, হবিগঞ্জ জেলার ৯ ও মৌলভীবাজার জেলা ১২ জন। এই ৮৮ জনকে নিয়ে সিলেটে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৪৯৭।
এদিকে সিলেটে গতকাল আরও ২ জনের মৃত্যু হয়েছে। এদের একজন সিলেট জেলার এবং অপরজন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, আজ শনিবার (৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট আক্রান্ত ৮৪৯৭ জনের মধ্যে সিলেট জেলায় ৪৫৮৩, সুনামগঞ্জ জেলায় ১৫৯৬, হবিগঞ্জ জেলায় ১২৪৯ ও মৌলভীবাজার জেলায় ১০৬৯ জন।
সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে আজ পর্যন্ত ভর্তি আছেন ১৪২ জন। এর মধ্যে সিলেটে ৭৩, সুনামগঞ্জে ১৩, হবিগঞ্জে ৩৪ ও মৌলভীবাজারে ২২ জন।
এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা রোগীর সুস্থ্য হয়েছেন ৫ জন। এর মধ্যে সিলেটে ৩ ও সুনামগঞ্জে ২ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৮২০ জন। এর মধ্যে সিলেটে ১১৬৯ সুনামগঞ্জে ১২১৯, হবিগঞ্জে ৮০৩ ও মৌলভীবাজারে ৬২৯ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে আরও জানা গেছে, গত ১০ মার্চ থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ১৬৯৫০ জনকে এবং কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৬৪০৭ জনকে।
বর্তমানে হোম কোয়ারেন্টিনে অবস্থান করছেন ৫৪৩ জন। এর মধ্যে সিলেটে ৩৬৬, সুনামগঞ্জে ৮৭, হবিগঞ্জে ৩৫ ও মৌলভীবাজারে ৫৫ জন।
আজ পর্যন্ত হাসপাতালে কোয়ারেন্টিনরত আছেন বিভাগের ৩৮২ জন। এর মধ্যে সিলেটে ৮৩, সুনামগঞ্জে ৪৮, হবিগঞ্জে ১৪৮ ও মৌলভীবাজারে ১০৩ জন। তারা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কোয়ারেন্টিনরত।
উল্লেখ্য ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার।
১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে বিভিন্ন মহলের অভিনন্দন
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে উষ্ণ অভিনন্দন ওRead More
টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়
সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেনRead More

