জেলা মৎস্যজীবী দলের আহবায়ক একে এম তারেক কালাম ঈদ শুভেচ্ছা
সিলেটবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা মৎস্যজীবী দলের আহবায়ক, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপির আহবায়ক একে এম তারেক কালাম।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে প্রতি বছর ফিরে আসে আনন্দের বার্তা নিয়ে। ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে করোনা কালীন এই দুর্যোগ মুহূর্তে আসুন রাজনীতির উর্ধ্বে উঠে দল-মত নির্বিশেষে আমরা আরো বেশি মানবিক হই। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলি, মাস্ক পরিধান করি, নিজে সুস্থ থাকি এবং অন্যকে নিরাপদ রাখি।
একে এম তারেক কালাম বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকলের জন্য দোয়া কামনা করেছেন।
ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি ও সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতি ও সৌহার্দ্যরে মেলবন্ধন, মহান আল্লাহ তায়ালার দরবারে এই প্রার্থনা জানাই।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে বিভিন্ন মহলের অভিনন্দন
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে উষ্ণ অভিনন্দন ওRead More
টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়
সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেনRead More

